1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে আসন্ন স্বারদীয় দুর্গা উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার (দিনাজপুর) বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে আসন্ন স্বারদীয় দুর্গা পুজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল, সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন কাজি নাইম হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীতা গুপ্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক আনন্দ কুমার গুপ্ত, সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান,
ফুলবাড়ী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মোঃ ইমরান চৌধুরী নিশাদ, ৭ নং ইউপির চেয়ারম্যান মোঃ সামিউল ইসলাম মাস্টার, ৬ নং দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, ২ নং আলাদিপুর চেয়ারম্যান মোঃনাজমুস শাখির বাবুল , ৩ নং কাজিহাল প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া, ৪ নং বেদদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান সহ ৬২টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন পুজা মন্ডবের সভাপতি,সম্পাদক, সহযোগী,বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ,গনমাধ্যমকর্মীসহ উপজেলা বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এবছর ফুলবাড়ী উপজেলায় ৬২টি পুজা মন্ডবে স্বারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি একটি মন্ডবের জন্য হাফ টন করে মোট ৩১ টন চাল অনুদান হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park