1. admin@banglarchetona.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান ফুলবাড়ীতে ভুয়া CID খান সাহেবসহ মাদক মামলার ৫ জনকে আটক করেছে থানা পুলিশ । মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা

দিঘলিয়ায় জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে ওলামা ও সুধী সন্মেলন অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

দিঘলিয়া উপজেলার সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে দিঘলিয়া উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে এক ওলামা ও সুধী সন্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় অনুষ্ঠিত ওলামা মশায়েখ আইম্মা পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সন্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শয়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওঃ আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগরী সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মুফতি গোলামুর রহমান। এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে শাহেখ চরমোনাই মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করিম বলেন,
এদেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কোনো দলই এ দেশের মানুষকে শান্তি দিতে পারেনি। নিজেদের ভাগ্যের উত্থান ঘটিয়েছে। সাধারণ মানুষের উন্নয়ন ঘটেনি। এদেশের মানুষ চেয়েছে ইসলামী দলের ঐক্য। আজ ঐক্য হয়েছে। ইসলামের ভোট বাক্স হবে একটা। দেশের মানুষ ভোট ডাকাত ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করে সৎ যোগ্য আল্লাহ ভীরু এ দেশের আলেম ওলামাদেরকে ক্ষমতায় বসাতে চায়। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর সংসদ হবে আলেম ওলামাদের সংসদ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, মুফতি আব্দুল মান্নান ওসমানী, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মুফতি নাঈম আশরাফ, মুফতি ইয়াকুব বিন ইব্রাহীম, মাওলানা শেখ আশরাফুল করিম, মুফতি বেলাল হোসাইন সাফী, মাওলানা গিয়াস উদ্দীন, মুফতি হুসাইন, হাফেজ মাওলানা মহিউদ্দীন ওসমানী প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park