1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দাকোপে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিককে হুমকি ও অপমানের অভিযোগ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধী,বাংলার চেতনা নিউজ।

খুলনার দাকোপ উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি ও অপমান করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান মো. নজরুল ইসলাম নবী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ৪০৫) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টা ৪৬ মিনিটে রূপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান নজরুল ইসলাম নবীসহ সাংবাদিক মো. গোলাম কিবরিয়া তুহিন এবং তানভীর তপন তথ্য সংগ্রহের জন্য দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন ভূমি অফিসে যান। সেখানে দায়িত্বে থাকা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সবুর সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে অস্বীকৃতি জানান। শুধু তাই নয়, তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক ও অপমানজনক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ওই কর্মকর্তা সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এতে উপস্থিত সাংবাদিকরা চরমভাবে অপমানিত বোধ করেন এবং বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে বাধ্য হন। সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করেন, এই ঘটনার কারণে তিনি ও তার সহকর্মীরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাদের জান-মালের ক্ষতি বা হয়রানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

জিডিতে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে, যারা পুরো ঘটনার সত্যতা প্রমাণ করতে সক্ষম। এ ঘটনায় দাকোপ থানায় সাধারণ ডায়েরি (নং-৪০৫) নথিভুক্ত করা হয়েছে।

এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “সাংবাদিক নজরুল ইসলাম নবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগ আমরা গ্রহণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক সমাজ মনে করছে, সাংবাদিকদের সঙ্গে দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ শুধু অনভিপ্রেত নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপরও সরাসরি আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ ব্যাপারে পানখালি ভুমি কর্মকর্তা আব্দুস সবুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park