1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়ী সরকারি কলেজে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

মো. আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার (দিনাজপুর) ॥

বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে অনার্স দ্বিতীয় বর্ষের (২০২২–২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং অধ্যক্ষের মাধ্যমে উপাচার্চ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন শেষে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। এ সময় তারা অভিযোগ করেন, হঠাৎ ফি বৃদ্ধি সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের জন্য শিক্ষা চালিয়ে যাওয়া অসম্ভব করে তুলেছে।

শিক্ষার্থীরা জানান, পূর্বের নির্ধারিত ফির তুলনায় এবার প্রায় দ্বিগুণ টাকা আদায় করা হচ্ছে। পূর্ণপত্র ২৫০ টাকার জায়গায় ৩৫০ টাকা, অর্ধপত্র ২০০ টাকার জায়গায় ২৫০ টাকা, ব্যবহারিক পরীক্ষা ২৫০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা, ইনকোর্স ফি ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা, কেন্দ্র ফি তত্ত্বীয় ৪৫০ টাকার পরিবর্তে ৬০০ টাকা, ব্যবহারিক কেন্দ্র ১৫০ টাকার পরিবর্তে ২৫০ টাকা, বিশেষ অন্তর্ভুক্তি ৩০০ টাকার পরিবর্তে ৬০০ টাকা।

এছাড়া অকৃতকার্য শিক্ষার্থীদের মোট ফি ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার এবং সি প্রমোটেড শিক্ষার্থীদের ফি ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম, সাকিব রহমান, মুরাদ হোসেন, আশারাফি রিম, সজীব আহমেদ অনিক, রাহাত পারভেজ, মো. রায়হান মন্ডল, ইয়াছিন ইসলাম, মো. সাকিব কাজী, ফরহাদ হোসেন, মো. পারভেজ ইসলাম, নুরে জান্নাত, নুসরাত জাহান, ফারহানা আক্তার মিমি, মেহেনাজ আক্তার, রুকাইয়া আক্তার বর্ষা, মো. নাজিম মন্ডল, মনিরুজ্জামান শুভ, মো. আরিফুল, গোলাম মোস্তফা, মৌমিতা রায়, নমিতা শীল, মাগফেরাতুজ জান্নাত মিম প্রমুখ।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষা মানুষের মৌলিক অধিকার, অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ অযৌক্তিক ফি বৃদ্ধি শিক্ষার্থীদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে।”তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন অন্যায় সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park