1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

সমাপ্ত হলো আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৪

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

ঢাকা, ০৫ ডিসেম্বর ২০২৪ঃ বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০৫-১২-২০২৪) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, ওএসপি, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল ফাইনাল ম্যাচ উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী দল ট্রাইব্রেকারে ৪-৩ গোলে বিজয়ী হয়ে আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনী দল। বাংলাদেশ নৌবাহিনী দলের গোল রক্ষক এম শহিদুল আলম, পিও(মিউজ) প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন।

উল্লেখ্য, গত ০১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি; চিফ কনসালটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। ০১ হতে ০৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী দল অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park