1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

২২ সেপ্টেম্বর ফুলবাড়িগেট বাজার বনিক সমিতির নির্বাচন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

২২ সেপ্টেম্বর ফুলবাড়িগেট বাজার বনিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় সমিতির নিজস্ব কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ফুলবাড়িগেট বাজার জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাফিজুর রহমান হাফিজ। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোল্লা সোহাগ হোসেন, সদস্য ইকবাল হোসেন মিজান ও মইনুল হক চৌধুরীসহ নির্বাচনে সম্ভাব্যপ্রার্থী ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।
ঘোষিত তাফসিল অনুযায়ী ৬ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয়, ৭ই সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ, ১০ই সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার একই দিন বিকাল ৪ টায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২২ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে মীরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এছাড়া ৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ ও টাঙানো এবং ৪ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটার সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ দেড়যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার পর বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park