1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

সেনপাড়া মাদক মুক্ত করার লক্ষ্যে বয়েজ ক্লাবের প্রতিবাদ সভা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

খান জাহান আলী থানা প্রতিনিধি

বাংলার চেতনা নিউজ।

খুলনা খান জাহান আলী থানা ও দৌলতপুর থানার বর্ডার পয়েন্ট সেনপাড়া মাদক মুক্ত করার লক্ষ্যে সেনপাড়া বাসী উদ্যোগে সেনপাড়া বয়েজ ক্লাবের আয়োজনে সেনপাড়া বয়েজ ক্লাবের সামনে ২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ বিএনপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং প্রিন্সের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বিশেষ অতিথি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ আওলাদার আব্বাস সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন , দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী, খান জাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন,কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ইকবাল হোসেন মিজান,যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচ উদ্দিন, এমদাদুল হক। এছাড়া উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মাওলানা আজিজুর রহমান, শাহাবুদ্দিন বুদ্ধি, নুরুল হোসেন বাবু ,আবুল কালাম, বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ ,মেহেদী হাসান বাপ্পি, শফিকুল ইসলাম ,শামীম হোসেন, মামুন শেখ, আরিফুল ইসলাম, মিরাজুল ইসলাম, দুলাল, সুমন ,টিপু, মামুন, মিজান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী,সেনপাড়া বয়েজ ক্লাবের সদস্য বৃন্দও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি কাজী মিজানুর রহমান বলেন মাদক নির্মূল করা সম্ভব হলে সমস্ত অপরাধ কমে যাবে। খুলনা বিএনপির অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর নির্দেশনায় খুলনাকে মাদক মুক্ত করতে বিএনপি সর্বদা প্রশাসনের সাথে কাজ করবে। তিনি আরো বলেন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে মাদক নির্মূল করতে প্রশাসনের সাথে কাজ করে যেতে হবে আমরা সমাজে কোন মাদক বিক্রেতা, মাদক সেবী দেখতে চাই না।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park