1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনায় গৃহবধূর মৃত্যু নিয়ে নানা গুঞ্জন আত্নহত্যা না হত্যা?

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার পঠিত

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা বাংলার চেতনা নিউজ

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের বদর শেখের পুত্র জুয়েল শেখের স্ত্রী পুতুলের (২৫) মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন উঠেছে।
পুতুলের মৃত্যু আত্নহত্যা না হত্যা?এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গাজী পাড়ায় জুয়েল শেখের স্ত্রী পুতুলের মৃত্যু হয়েছে।

জুয়েল শেখের পরিবারের দাবী পুতুল গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। এ ঘটনা টি ঘটেছে শনিবার (৩০ আগস্ট) এর সকাল ৬ টার দিকে লাখোহাটি গাজী পাড়া এলাকায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে পুতুলের সঙ্গে জুয়েলের বিয়ে হয়। পুতুল বরিশালের জাহাঙ্গীর ফকিরের কন্যা।

বিয়ের পর থেকে এ পর্যন্ত তাদের মধ্যে তেমন কোনো ঝগড়া বিবাদ বা মারামারির ঘটনা ঘটে নি। নিহত পুতুল মানসিকভাবে অসুস্থ ছিল।
পুতুল ৩ সন্তানের মা। বড় ছেলের বয়স ৭ বছর এবং সে প্রতিবন্ধী। জুয়েল দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিল। সে ১৫ দিন আগে বাড়ি এসেছে।

তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কলহ বিবাদ হয়নি।
জুয়েল জানায়, পুতুল শনিবার সকালে ঘুম থেকে উঠে থালাবাসন পরিস্কার করতে যায়।
কিছু সময় পর পুতুলের শাশুড়ী তাকে ডাকাডাকি করেন। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে তিনি বাইরে আসেন এবং দেখেন তাদের ঘরের গ্রীলের উপরের রডের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

এটা দেখার পর তার শাশুড়ী চিৎকার দেয় তার চিৎকারে পুতুলের স্বামী ও এলাকাবাসী ছুটে আসেন এবং তাকে সেখান হতে নিচে নামায় এবং স্থানীয় ডাক্তারকে খবর দেয় সঙ্গে সঙ্গে ডাক্তার আসেন এবং তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে
এসে লাশ উদ্ধার করেন। পরবর্তীতে লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন বলেন, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। পোস্ট মার্টেম রিপোর্ট এলে হত্যার সঠিক কারণ জানা যাবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park