1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়ি গেট ভিতরের বাজারে নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত:

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃ মামুন মোল্লা বাংলার চেতনা নিউজ খুলনা।

খুলনা নগরীর ফুলবাড়ি গেট বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দীর্ঘ ১৭ বছর পরে আগামী ২২ শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ফুলবাড়ী গেট আনন্দ উৎসব পরিবেশ বিরাজ করছে। ফুলবাড়ি গেট ভিতরের বাজারের ব্যবসায়ীরা ৩০ শে আগস্ট শনিবার দুপুর ২টায় ফুলবাড়ি গেট বাজারের ভিতরে এক নং গলিতে মতবিনিময় সভা করেন। মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে এবং বাজার বণিক সমিতির ক্যাশিয়ার প্রার্থী মোঃ মোতালেব হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন মোঃ আঃ বারেক মুন্সি, ডাঃ মোহাম্মদ আলী, অধ্যাপক শফিকুল আলম মুন্সি। এছাড়া সভায় বক্তব্য রাখেন বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী আল মামুন জুয়েল, সহ-সভাপতি প্রার্থী মোঃ মাসুদ, সহ-সম্পাদক মোঃ আজাদ হাওলাদার, ক্যাশিয়ার মোঃ মোতালেব হোসেন, সদস্য মোঃ আল মামুন খান। বক্তারা তাদের বক্তব্য বলেন আমরা নির্বাচিত হলে ফুলবাড়িগেট ভিতরের বাজারে একটি ডিপ টিউবওয়েল স্থাপন করা হবে, বাজারে ভেতর রাস্তার উন্নয়নে কাজ করা হবে, পুরুষ ও মহিলা টয়লেটের ব্যবস্থা করা হবে, বাজারে পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা, বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park