1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

শ্যামনগর জনবান্ধব কর্মকাণ্ডে জনপ্রিয় হয়ে উঠেছেন, ইউএনও মোছাঃ রনী খাতুন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পঠিত

৷৷৷৷৷৷৷ খুলনা ব্যুরো বাংলার চেতনা নিউজ৷৷৷৷৷৷

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ রনী খাতুন কর্মদক্ষতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়েই শ্যামনগর মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
২০২৪ সালের ১৪ নভেম্বর তিনি শ্যামনগর উপজেলায় যোগদানের পর থেকেই উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়রা জানান, উপজেলার রাস্তাঘাট উন্নয়ন, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার ভূমিকা প্রশংসনীয়।

শ্যামনগর উপজেলা অফিসে যে কেউ সেবা নিতে গেলে (ইউএনও) মোছাঃ রনী খাতুন মনোযোগ সহকারে তাঁদের কথা শোনেন এবং দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমেছে এবং সেবার মান বেড়েছে। তিনি অসহায়, গরিব ও দুঃস্থদের পাশে থাকেন সবসময়। মানবিক সহায়তার অংশ হিসেবে নিয়মিতভাবে ঢেউটিন, কম্বল, খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। ফলে হতদরিদ্র মানুষের মুখে হাসি ফুটিয়েছে তাঁর উদ্যোগগুলো।
স্থানীয়রা বলেন, “মানুষের যত প্রকারের গুণ থাকা দরকার, তার সবই রনী খাতুনের মধ্যে রয়েছে। তিনি অত্যন্ত ভালো এবং জনবান্ধব কর্মকর্তা।

নিজের কাজের নীতি সম্পর্কে (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, “সরকারি নীতিমালার মধ্যে থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনই আমার প্রধান লক্ষ্য। অল্প সময়ের মধ্যেই উন্নয়নকামী, মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য তিনি শ্যামনগর মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park