1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

রামপালে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা) বাংলার চেতনা নিউজ।

বাগেরহাট জেলার রামপালে মাসিক আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ই আগস্ট বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), অভিজিৎ চক্রবর্তী ও রামপাল থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহিনুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফতেমা শেফা ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রামপাল উপজেলা আনসার ভিডিপি অফিসার, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান প্রমুখ।

এ সময় রামপাল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এবং বক্তারা খাল খনন, ধূমপান, মাদক, বাল্যবিবাহ, নারীনির্যাতন, রাস্তা সংস্কার এই বিষয়ে আলোচনা করেন। এসময় সকলের উদ্দেশ্যে সভাপতি তামান্না ফেরদৌসি বলেন, রামপাল উপজেলায় আগের তুলনায় আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। এজন্য তিনি রামপাল থানা অফিসার ইনচার্জ এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রামপাল থানা অফিসার ইনচার্জ বলেন, আমরা আপনাদের সকলের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছি এবং আমরা মাদক, জুয়া,ঘের দখল,ও চাঁদাবাজি নিরসন করতে সক্ষম হয়েছি। পুলিশকে আইনি কার্যক্রম করতে সহযোগিতা করার কারণে সভাপতি রামপাল উপজেলাবাসীকে ধন্যবাদ জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park