1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আলোচিত কালিয়া কৃষি কর্মকর্তা ইভা’কে ডিমোশন দিয়ে ডুমুরিয়ায় বদলি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ,বাংলার চেতনা নিউজ।

ঘুষ,অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আলোচিত নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিককে ডিমোশন দিয়ে বদলি করা হয়েছে। তাকে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি কর্মকর্তা পদে নিয়োগ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসীম উদ্দীন।

এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়— বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৭ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৮ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
ইভা মল্লিকের বিরুদ্ধে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে পরিচালিত উপজেলার ১৪টি কৃষক পার্টনার ফিল্ড স্কুলে অনিয়মের অভিযোগ ওঠে। কৃষকদের সেশনের প্রাপ্য নাস্তা ও সম্মানীর টাকা আত্মসাতেরও প্রমাণ মেলে। গত ৩১ জুলাই এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তা রাতারাতি দেশের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।

এর আগে সার ও বীজ ডিলার শেখ জামিল আহমেদ অভিযোগ করেন ইভা মল্লিক ঘুষ দাবি, হেনস্তা এবং ডিলারশিপ বাতিলের হুমকি দিয়েছিলেন।

এ নিয়ে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন একাধিকবার তদন্ত চালায়। বিভিন্ন গণমাধ্যমে বারবার শিরোনামে আসেন তিনি। ইভা মল্লিক ২০২৩ সালের ১৭ মে কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। তবে বদলির বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য মেলেনি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park