1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‌্যাব-৬ কর্তৃক সাতক্ষীরায় হতে ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্যসহ আটক-১

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,বাংলার চেতনা নিউজ।

র‌্যাব-৬ কর্তৃক সাতক্ষীরায় ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য (Phensedyl ও Wincerex ) সহ ০১ জন বড় মাদক ব্যবসায়ী আটক। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ

মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র‌্যাব জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ আগস্ট ২০২৫ র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা হতে খুলনার উদ্দেশ্যে মাদক পরিবহন করে নিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ২০ আগস্ট ২০২৫

আনুমানিক রাত ০০৩০ ঘটিকায় ফোর্সসহ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন পাটকেলঘাটা ওভারব্রিজ এর দক্ষিণ পাশে খুলনা টু সাতক্ষীরা মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট করাকালীন ০১ টি লাল রংয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৪-১৪২৬) তল্লাশিকালে অভিযুক্ত ১। মোঃ মেহেদী হাসান তুহীন (২২), পিতা-মৃত বাবর আলী সরদার, মাতা-আফিয়া খাতুন, সাং-চিনেডাঙ্গা,থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে নিজ হাতে গাড়ির,পিছনের ব্যাকডালা খুললে সেখানে রক্ষিত ফেন্সিডিল পেয়ে তাকে তাৎক্ষণিক গ্রেফতার এবং প্রাইভেটকারটিসহ ব্যাকডালার ভিতরে ২৯৮ বোতল Phensedyl ও ২৫১ বোতল Wincerex মোট ৫৪৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park