1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আহাম্মক এক জাতি!

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার পঠিত

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

পাকিস্তান ভেঙে জন্ম নিলো আমার বাংলাদেশ
ধর্মের দোহাই দিয়ে বাপ-দাদার, অখণ্ড ভারত হলো শেষ!
আমি দেখেছি ১৯৫২, ‘৬৬, ‘৬৯, ‘৭১ এর মুক্তিযুদ্ধ
আজ-ও কি আমার দেশ, আমার জাতি হলো শুদ্ধ?

সেই বস্তাপঁচা ধর্মীয় বিভেদ উস্কে, ক্ষমতায় চড়ে ওপারে হিন্দু, এপারে মুসলমান
কেউ বানায় রাম মন্দির কেউ পাঁচশো ছাপ্পান্ন মসজিদ, কে কতোবড় ধার্মিক করতে প্রমাণ!
সত্যি যদি বলি বৃটিশ নাগ পাশ ছিন্ন করতে হিন্দু থেকে বেশী দিছে মুসলমান প্রাণ
পাকিস্তানের বৈষম্য অবিচার, চাপিয়ে দেয়া মুক্তি যুদ্ধে হিন্দু-মুসলমানের সমান অবদান!

এদেশে শেরে-বাংলা সোহরাওয়ার্দী ভাসানী মুজিবের মত শ্রষ্ঠ সন্তানদের জন্ম
রবীন্দ্রনাথ নজরুল লালন বঙ্কিম শরৎ তারাশঙ্কর ঈসমাইল হোসেন সিরাজীর কলম ছিলো ধর্মনিরপেক্ষ বর্ম !
তবু আমরা হলাম না “যার যার ধর্ম তার তার কাছে”
মুসলমানদের কুরআনে এমন-ই বানী ‘হিমালয় সম আজ-ও আছে!”

কাঁটাতারের বেড়া তিস্তার দূঃখ দুই বাংলার হাহাকার
আমপারা পড়া মুসলমান আর এক পাতা গীতা পড়া হিন্দুর তৈরি বিষোদগার,
দেশের মানচিত্র যখন শকুনি খাবলে খায়
ধর্মের উস্কানি তখন মাথা চাড়া দেয়, সহজ পথ থাকতে ক্ষমতায়!

বিশ্ব যখন জ্ঞান-বিজ্ঞানে “সুপারসনিক মিশাইল” বানায়
হিন্দু-মুসলমান তখন টুপি পৈতা বাহাদুরি দেখায়,
পদ্মা মেঘনা যমুনা তিস্তার উৎপত্তিস্থল জানেনা তারা
এমনই দাদার ভারত আমার পাকিস্তান বাংলা হচ্ছে সারা !

করি মস্তিস্ক নেড়ে চণ্ডালের, দু’ভাই মরে করে মারা মারি
খৃস্টান দেখলে দেবতা বলে, নিজ আসন খানি দেয় ছাড়ি!

ক্যাপশন ঃ
বাংলার শ্রেষ্ঠ সন্তান শেরেবাংলা জিন্নাহর সাথে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park