1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

খুলনা জেলা ছাত্রশিবিরের উদ্যোগে হাফেজে কুরআন ছাত্রদের সম্মানে প্রীতিভোজ ও শিক্ষা উপকরণ বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পঠিত

আবিদ আজাদ বাংলার চেতনা নিউজ খুলনা।

১৫-ই আগষ্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে রূপসা নৈহাটিতে হাফেজে কুরআনের সম্মানে প্রীতিভোজ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর এবং রুপসা, তেরখাদা ও দিঘলিয়ার গণমানুষের নেতা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন সমাজের প্রতিটি গুরুত্বপূর্ণ স্তর অসৎ লোক দ্বারা নিয়ন্ত্রিত। প্রচলিত এই জাহেলিয়াত পূর্ণ সমাজকে ইসলামের আলোকে গড়ে তুলতে কুরআনের হাফেজদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হাফেজে কুরআনরা এগিয়ে এলে বাংলাদেশ থেকে সকল দুষ্কৃতিকারীরা চিরতরে হারিয়ে যাবে। তিনি আরও বলেন আগামীতে ইসলামের বাংলাদেশ গড়তে ইসলামী ছাত্রশিবিরের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে। সেজন্য ছাত্রসমাজ সহ সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে সকল অন্যায় অপশক্তির বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জেলা সেক্রেটারি মোঃ ইলিয়াছ হোসাইন এর সঞ্চালনায় হাফেজে কুরআনের সম্মানে প্রীতিভোজ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জেলা সভাপতি ইউসুফ ফকির বলেন হাফেজে কুরআন ছাত্রদেরকেই ইসলামের ঝান্ডা বহন করতে হবে। ব্যক্তিগত জীবনে কুরআন মানার পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামে দাওয়াত পৌঁছে দিয়ে ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মান করতে হবে। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও রুপসা উপজেলা জামায়াতের আমীর মাওলানা লবিবুল ইসলাম, হাবিবুল্লাহ ইমন, মোল্যা নাজিমুদ্দিন সহ জেলা শিবিরের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন রুপসা,তেরখাদা দিঘলিয়ার গনমানুষের নেতা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। মোনাজাতে শহীদ আব্দুল মালেক সহ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মুজাহিদ, শহীদ মীর কাসেম আলী মিন্টু, শহীদ কামারুজ্জামান সহ ইসলামী আন্দোলনের সকল শহীদের শাহাদাত কমনা করেন। উক্ত মোনাজাতে চব্বিশের গনঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park