1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুর-সাংবাদিক ইউনিয়ন – ২৯৩৬ এর নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন সাবেক কমিটি

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট ২০২৫ (বুধবার )সকালে দিনাজপুর স্টেশন রোডস্থ কার্যালয়ে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু (আমার দেশ) এর নিকট হতে নব নবনির্বাচিত সভাপতি মোঃ মোফাচ্ছিদুল মাজেদ (বিজয় টিভি), নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আতিউর রহমান (যুগান্তর), নব নির্বাচিত সহসভাপতি কুরবান আলী সোহেল (আমাদের কন্ঠ), নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম আবেদ (গণজাগরণ) , নব নির্বাচিত অর্থ সম্পাদক তাজেদুর রহমান মানিক (বাংলাদেশ টু ডে) সংগঠনের দায়িত্ব বুঝিয়ে নেন।

এ সময় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সাবেক অর্থ সম্পাদক বেলাল হোসেন রাজু (উত্তর কোণ), সাবেক সহ সাধারণ সম্পাদক সায়েম ওয়াহেদ সিদ্দিকী (দূরন্ত সংবাদ), অন্যতম সদস্য আবু কাওছার (ডেইলি মর্নিং গ্লোরি), চন্দন মিত্র (ভোরের চেতনা), মোকারম হোসেন (বাংলাদেশ সমাচার), খুরশিদ আলম আকাশ (মানুষের কন্ঠ), আরিফুর রহমান (জনবাণী), বেলাল হোসেন (নওরোজ), যাদব চক্রবর্তী ( বর্তমান কথা), সুবীর চক্রবর্তী ছোটন (মুক্ত খবর), রুবেল সরকার (পত্রালাপ), মোঃ গোলাম রব্বানী (আজকালের কন্ঠ), মোঃ মিজানুর রহমান (ডোফুরা)-দিনাজপুর কন্ঠ প্রমূখ উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ এবং প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মঈনউদ্দিন হিরু ও তাঁর সহধর্মিণী কাণিজ ফাতেমা সুলতানা কলিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর মাওলানা মোঃ আনছারুল ইসলাম এর পরিচালনায় মুনাজাত শেষে উপস্থিত সকলকে মিষ্টি আপ্যায়ন করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park