1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

গাজীপুরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে খুলনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেট কমিটির (BJPC) প্রেসক্লাবের সামনে মানববন্ধন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পঠিত

নাজিম সরদার খুলনা বাংলার চেতনা নিউজ।

খুলনা ১৩ ই আগস্ট ২০২৫ ইংরেজি
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ এবং সাংবাদিক সৌরভসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে আজ (১৩ আগস্ট) সকালে খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জার্নালিস প্রটেক্ট কমিটির এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনেবক্তারা সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার জোর দাবি জানান। তাঁরা বলেন, সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকেরা জনগণের পক্ষে কাজ করে সমাজের সমস্যাগুলো সরকারের সামনে তুলে ধরেন। তাই সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হামলা ও নির্যাতন দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

‘বাংলাদেশজার্নালিস্ট প্রটেক্ট কমিটি’র সভাপতি কৌশিক দে-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় এই কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক, সমাজকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কৌশিক দে, এইচএম আলাউদ্দিন, মো: নুরুজ্জামান, আবুল হাসান হিমালয়, সুমন আহমেদ, আহমেদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, ইয়াসিন আরাফাত রুমি, রকিবুল ইসলাম মতি, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, নূর হাসান জনি, মো: নুরুল আমিন, রাজু আহমেদ, এম এ আজিম, মামুন হোসেন, মোঃ নাজিমউদ্দীন সরদার, মাসুম সরদার প্রমুখ।বক্তারা দ্রুত সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার ও অন্যান্য হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park