1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৫৮ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ীতে গণভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী পৌর এলাকার ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে এই গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় আয়োজিত সমাবেশ ও আলোচনা শেষে যোহরের নামাজের পর শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আনোয়ার হোসেন, জেলা ইউনিট সদস্য মো. মনজুরুল কাদের বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মঞ্জুরুল ইসলাম, বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জেলা ইউনিট সদস্য মো. সুলতানুল আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর মাওলানা মো. জয়নাল আবেদীন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো. ইমরান হোসেনসহ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ফুলবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে পলাতক হাসিনা সরকারের ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়। যোহরের নামাজ শেষে জুলাই বিপ্লবে শাহাদাৎ বরণকারী যোদ্ধাদের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসুচি শেষ হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park