1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে মদের ভাটি বসনোর প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

 

মো.আশরাফুল ইসলাম
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

 

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী (নয়াপাড়া) গ্রামে মদের ভাটি বসানোর প্রতিবাদে যুব সমাজের আয়োজনে ও সামাজিক সংগঠন ফুলবাড়ীর আলো এর সৌজন্যে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২ ডিসেম্বর) সোমবার বিকেল ৪টায় ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন-উর-রশীদ এর সভাপতিত্বে নারী নির্যাতন,বাল্য বিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, ফুলবাড়ী সার্কেল মো. ফরহাদ হোসেন ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিববুল ইসলাম। এসময় ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো.হামিদুল হক, পৌর যুবদলে সদস্য সচিব ও স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মানিক মন্ডল,পৌর বিএনপির সহ-সভাপতি মো. মন্তাজ আলী চৌধুরী, ফুলবাড়ী মাদকাশক্ত নিরাময় কেন্দ্র ‘‘তওবা’’র চেয়ারম্যান ইমদাদ হোসেন, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক মো.আজগার আলী,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি লিমন হায়দারসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মীর মো. আল কামাহ তমাল বলেন, জনগনের রায়ের উপরে কোন রায় নেই। আপনার এলাকাবাসী যেহেতু এই এলাকায় মদের ভাটি বসানোর বিরুদ্ধে। এবং আমরাও তদন্ত করে দেখেছি যে এই এলাকাটি জনবহুল এলাকা। তাই এখানে মদের ভাটি বসানোরা অনুমোতি দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park