1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়ীতে ২ শতাধিক পরিবারে রাস্তা সংকটে যাতায়াতে চরম দুর্ভোগ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম ,স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজিহাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মিরপুর ও দক্ষিণ ভেড়োম গ্রামে ২ শতাধিক বসতবাড়ীর পরিবারের চলাচলের একমাত্র রাস্তা সংকটে যাতায়াতে চরম ভোগান্তিতে গ্রামবাসীর।

গ্রামবাসীরা জানান গত ২৫-৩০ বছর ধরে ওই গ্রামে আসা যাওয়ার একমাত্র রাস্তাটি দিয়ে তাঁরা চলাচল করে আসছে কিন্তু রাস্তাটির পাশে পুকুর খননের কারণে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে রাস্তাটির বেশ কিছু যায়গা পুকুরে বিলীন হয়ে যায়।
ঐগ্রামে ঢুকতে পারে না ভ্যান, ইজিবাইক, এম্বুলেন্স অসুস্থ ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নিতে চরম বিপাকে পড়তে হয় গ্রামবাসীদের।
এ বিষয়ে ৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়াকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পুকুরে গার্ডওয়াল দিয়ে সংস্কার করতে গিয়ে বাঁধার সম্মুখীন হয়।গ্রামবাসীরা বলছেন এই রাস্তাটি নিয়ে গ্রামবাসী ও রাস্তার দু’পাশে জায়গার মালিক সম্মিলিত হয়ে গত ২৫/১১/২০১৫/ তারিখে ৩ নং কাজিহাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মানিক রতন বরাবর একটি অঙ্গীকারনামায় দুই মৌজার মধ্যখানে সাড়ে ৬ ফিট রাস্তা রেখে পক্ষ বিপক্ষ ফারুক সই স্বাক্ষর করেন কিন্তু বর্তমান রাস্তাটি ভেঙ্গে যাওয়াই সংস্কার করতে গেলে বাঁধা দিচ্ছেন অঙ্গীকার নামায় স্বাক্ষরকারী ৩ নং কাজিহাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি গোল্জার মেম্বার ও তাঁর ওয়ারিশগণ।

এ বিষয়ে গ্রামবাসী ৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়ার মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
তাঁরা জানান রাস্তাটি দিয়ে প্রায় শতাধিক বসতবাড়ীর লোকজন চলাচলে চরম বিপর্যয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান গ্রামবাসী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park