1. admin@banglarchetona.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নবগঠিত সমবায় সমিতির নিবন্ধন সনদ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় বিদেশি পি”স্তলসহ গ্রে”ফতার ১ ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের পণ্য ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা সমবায় কর্মকর্তা ডুমুরিয়ায় জেলা পরিষদের বৃক্ষচারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাইস এডমিরাল পদে পদোন্নতি পেয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করলেন খোন্দকার মিসবাহ উল আজীম দিঘলিয়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী বিদায়: আবেগঘন আয়োজনে সম্মানিত হলেন প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের শিল্পী-কলাকুশলীদের সমস্যা সমাধানে মতবিনিময় সভা ডুমুরিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: মাদক, চুরি ও ছিনতাইয়ের উপদ্রবে অতিষ্ঠ জনজীবন ডুমুরিয়ায় চড়া মাছের দাম, সবজি ও মাংসে স্বস্তি

দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, সন্দেহের তীর স্ত্রীর প্রাক্তন স্বামীর দিকে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি বাংলার চেতনা নিউজ।

 

খুলনা জেলার দিঘলিয়া উপজেলা ২ নং বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকায় ভ্যানচালকে কুপিয়ে হত্যা।
গত শনিবার (২রা আগস্ট ২০২৫) ভোর সাড়ে পাঁচটার সময় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ২ নং বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ এলাকার ভ্যানচালক আলামিন শিকদার  (৩৩) পিতা কাওছার শিকদারকে তার স্ত্রীর পূর্বের স্বামী আসাদুল ইসলাম আপন, পিতা: মোঃ গফুর লস্কর, সাং- উল্লাপাড়া, উপজেলা: কালীগঞ্জ, জেলা: ঝিনাইদহ ভিকটিমের  বসতঘরে ঢুকে ধারালো দেশীয়  অস্ত্র দিয়ে  শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় ভিকটিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ভিকটিমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়। দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন।
পুলিশ ও এলাকা বাসীর ধারণা ভিকটিমের স্ত্রীর পূর্বের স্বামী আসাদুল ইসলাম আপন তার পূর্বের স্ত্রীকে বিবাহের কারনে ভিকটিমের প্রতি রাগ ও ক্ষোভের থেকে ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এলাকাবাসী এ হত্যাকান্ডের সাথে জড়িতকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, মামলার প্রস্তুতি চলছে আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park