1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় সড়ক সংস্কারে নিম্নমানের কার্পেটিং দ্রুত দায় সারতে চান ঠিকাদার প্রতিষ্ঠান ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

 

জেলা প্রতিনিধি খুলনা।
দিঘলিয়ায় সড়ক সংস্কারে নিম্নমানের কার্পেটিং দ্রুত দায় সারতে চান ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স চুকনগর ট্রেডার্স । দিঘলিয়া উপজেলার ৩ নং সদর ইউনিয়ন এর সুগন্ধি চার রাস্তার মোড় থেকে সেনহাটি পুলিশ ফাঁড়ি পর্যন্ত ১৪০৭ মিটার দৈর্ঘ্য সড়কের কার্পেটিং এর কাজ চলমান থাকা অবস্থায় একাধিক অনিয়ম ও নিম্নমানের কাজ শেষ করে দায় এড়াতে চায় ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স চুকনগর ট্রেডার্স এ ঘটনায় পুরো দিঘলিয়া জুড়ে টনক নড়ে উঠেছে। কাজের অনিয়ম ও নিম্নমানের কার্পেটিং দেখে এলাকা বাসী ক্ষিপ্ত হয়ে বিভিন্ন উচ্চ মহলে বিষয়টি অবগত করলে দিঘলিয়া উপজেলা এল জিইডি প্রধান প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং কিছু গণমাধ্যম কর্মী ও উক্ত রাস্তা সরেজমিনে দেখতে যান, এমনকি বিষয় টি দিঘলিয়া উপজেলার দায়িত্বে থাকা যৌথ বাহিনীর একটি টিম উক্ত রাস্তাটি পরিদর্শন করেন । তবে ঐ রাস্তার দেখবাল করার জন্য ইঞ্জিনিয়ার অফিস যে এস ও কে দায়িত্ব দিয়েছেন তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। কাজের গুণগত মান খারাপ হওয়ায় বেশ কিছুদিন উক্ত কাজ বন্ধ রাখেন। ইঞ্জিনিয়ার অফিস কিন্তু সেই সড়ক এর কাজ আবারও চালু হয়েছে কিন্তু কাজ চালু করেই দ্রুত দায় সারতে চান ঠিকাদারী প্রতিষ্ঠান। এবিষয়ে উপজেলা এলজিইডি’র প্রধান প্রকৌশলী আবু তারক সাইফুল কামাল সাংবাদিক দের জানানা গত বছর অর্থাৎ ২৩ সালের জুন মাসে উক্ত কাজ সমাপ্ত করার কথা থাকলেও তা হয়নি তবে তিনি কোন প্রকার নিম্নমানের কাজ মেনে নেবেন না বলে ও জানান। এবিষয়ে কাজের এস ও মো: এনামুল হোসেন এর সাথে যোগাযোগ করা যায় নি। ৭৪ লাখ ৮৪ হাজার ৩৮ টাকা ২৫ পয়সা বাজেটের কাজ টি এখন যেন দায় এড়াতে ব্যস্ত সবাই তবে কাজের স্থানে নাইস পিক ঠিকাদার প্রতিষ্ঠানের ঠিকাদার না পাওয়া গেলেও সেখানে দেখা যায় দিঘলিয়ার বাসিন্দা আসাদ খামারী দায়িত্ব নিয়ে সেই কাজ করছে। অপর দিকে আসাদ খামারী বিগত বছরগুলোতে আওয়ামী লীগের দাপটে চলে আসছিল, বর্তমানে দেশের যখন সর্ব দিক দিয়ে সংস্কার প্রয়োজন ঠিক সেই মুহূর্তে উক্ত আসাদ খামারি তাদের দালান চক্র দিয়ে বিভিন্ন ভাবে নামে মাত্র কাজ উঠানোর জন্য মরিয়া হয়ে উঠেছে । এমত অবস্থায় কিছু অসাধু নামধারী গণমাধ্যম কর্মী উক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক লেনদেন করে তাদের পক্ষে সংবাদ প্রকাশ করেছে বলেও কল রেকর্ড পাওয়া গেছে, সেই সংবাদ এ উল্লেখ করা হয় কাজের মান ভালো ,তাহলে ইঞ্জিনিয়ার অফিস, যৌথ বাহিনী, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ কেন গিয়েছিল। অপর দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত সড়ক এর কাজ ঠিকাদার প্রতিষ্ঠান ও আসাদ খামারি মিলে এমনভাবে তড়িঘড়ি করে উঠাচ্ছে যা দিঘলিয়ার ইতিহাসে সর্বনিম্ন মানের কাজ। কোথাও নেই ফিনিশিং নেই বিট মিন, নেই ব্রাশ করা, শুধু মাটিতে কোন রকম পিচ ঢেলে টেনে সমান করার চেষ্টা মাএ, রোলার নামে মাএ, ৮ ফিট রাস্তার কোথাও কোথাও ১/২ ইঞ্চি কম, থিকনেস ২৫ মিলি হবে তবে ১৪০৭ মিটার দৈর্ঘ্য সড়কের অনেক জায়গা রয়েছে যেখানে কার্পেটিং কম আছে। বিগত দিনে ও আসাদ খামারীর দায়িত্বে থাকা বহু কাজের মান খারাপ এর রেকর্ড রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park