1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

হাফেজী চ্যারিটেবল সোসাইটির আয়োজনে ফ্রি মেডিকেল চেকআপ ও ঔষধসহ চিকিৎসা সেবার উদ্বোধন ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার মাদিলাহাট মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এর আয়োজনে ও মুক্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পাইন ঔষধসহ স্বাস্থ্য সেবা প্রদানের উদ্বোধন করেন প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

আজ ২৭ জুলাই (রবিবার) সকাল ১১ টায় জুলাই যোদ্ধা ও বীর শহীদদের স্মরণে সকল মাইয়াতের রুহের মাগফেরাত কামনায়, মুক্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডাক্তার সোলেমান মন্ডল এর সভাপতিত্বে মো .আব্দুল্লাহ আল মামুন ও মুক্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক মোঃ নাজিবুর রহমান (নাজিব) এর সঞ্চালনায় ফ্রি মেডিকেল চেকআপ ও ঔষধসহ স্বাস্থ্যসেবা প্রদানে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন হাফেজী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ এর উপদেষ্টা মুফতি রেজওয়ানা রফিকী সাহেব। বিশেষ মেহমান কানাহার মাদ্রাসার মহাপরিচালক মাওলানা আবু মুসা মোহাম্মদ, মাদিলয়াহাট মাদ্রাসার মাহতামিম মাওলানা সুলতান আহমাদ হামিদী, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, কাজী হাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, উক্ত মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অসহায় দারিদ্র তিন শতাধিক নারী পুরুষ চিকিৎসা সেবা নিতে আসেন এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park