1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বিভাগীয় প্রেসক্লাব খুলনা জেলা ও মহানগর শাখার সভাপতি,ইলিয়াস ও মোস্তাফিজ এবং সম্পাদক শাহীন ও মনির নির্বাচিত

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩১২ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি,বাংলার চেতনা নিউজ।

খুলনা বিভাগীয় প্রেসক্লাবের জেলা ও খুলনা মহানগর শাখার দি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮২ জন সাংবাদিকদের উপস্থিতিতে ২৬ শে জুলাই শনিবার সকাল ১১ টায় রহিমা মঞ্জিল টেক্সটাইল কলেজের সামনে রুপসা ব্রিজ রোড খুলনায় অনুষ্ঠিত হয়। সাংবাদিক
বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি এম,এ রহিম এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন এর সঞ্চালনায় সন্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক এইচ, এম নাসির উদ্দিন,সাংবাদিক শাহানা আক্তার। বক্তব্য রাখেন,সাংবাদিক এসএম মুস্তাফিজুর,সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন,সাংবাদিক মোঃ ইলিয়াস হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান মনির।

এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক যথাক্রমে মাহমুদুল আলম লোটাস,স ম হাফিজুল ইসলাম,মোঃ মনিরুজ্জামান লাভলু,রাজিব হুমায়ুন রাজু,মোঃ খলিলুর রহমান,কে এম নঈমুল আলম,জাকারিয়া ইসলাম,মোঃ ইমরান হোসেন, মোঃ ইউনুচ আলী,ইমরান জামাল কাজল,মোঃ শাহ নেওয়াজ,নিত্যানন্দ রায়, রোমেল হোসেন,ইরানি পারভীন,

অজিত কুমার রায়, মোঃ কামরুল ইসলাম,তুহিন রায়,মোঃ কওছার আলী,মোঃ আবু সাঈদ,আব্দুল্লাহ আল কওছার,শামসুর নাহার দীপ্তি, মোঃ কামরুল ইসলাম,মোঃ বনি আলমসহ অসংখ্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা,অপসংবাদিকতা দূরীকরণ,তথ্য সংগ্রহের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা,লেখনীর মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ উদঘাটন করা, পেশাগত দায়িত্ব পালনের প্রশিক্ষণ দেওয়া,

সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা সহ সংগঠনের উত্তরোত্তর বৃদ্ধির জন্য বক্তব্য রাখেন। প্রথম অধিবেশনে হাউজে সর্ব সম্মতিক্রমে এসএম মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও মহিদুল ইসলাম (শাহীন) কে সাধারণ সম্পাদক,

করে খুলনা জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। দ্বিতীয় অধিবেশনে,হাউজে সর্বসম্মতিক্রমে মোঃ ইলিয়াস হোসেনকে সভাপতি ও মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে, খুলনা মহানগর শাখা কমিটি গঠিত হয়েছে। আর কোন আলোচনা না থাকায়, সভাপতি উপস্হিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানাইয়া সভার কাজ সমাপ্তি করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park