1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

দেশ ও পরিবেশ রক্ষার্থে ছাত্রশিবিরই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেঃ আরাফাত হোসেন মিলন

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫২ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি খুলনা বাংলার চেতনা নিউজ।

“একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে।” এই স্লোগানকে সামনে রেখে ২৪ জুলাই রোজ বৃহস্পতিবার খুলনার দিঘলিয়া উপজেলার অন্তর্গত সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখা কর্তৃক বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ পালিত হয় । জেলা সেক্রেটারি ইলিয়াছ হোসাইনের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর জন্য শিক্ষার্থী বান্ধব নানা কর্মসূচি ও কর্মকাণ্ডের করে আসছে । ছাত্রশিবির নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, এ প্লাস সংবর্ধণা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের ভর্তি সহায়তা ও ফরম ফিল-আপ সহায়তা, ক্যারিয়ার গাইড লাইন মূলক প্রোগ্রাম, নবীন বরণ ও সুস্থ সাংস্কৃতিক চর্চা, বৃক্ষরোপন কর্মসূচিসহ নানা ধরণের কার্যক্রম পরিচালনা করে আসছে। এসময় তিনি শিক্ষার্থীদেরকে দেশের পরিবেশ রক্ষার্থে বৃক্ষ রোপন ও পরিচর্যা করার আহ্বান জানান। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে জেলা সেক্রেটারি ইলিয়াছ হোসাইন বলেন: শিক্ষাঙ্গনে অনৈতিকতা দূরীকরণে ছাত্রশিবির সদা জাগ্রত ও সচেতন। সুখী, সমৃদ্ধ ও নৈতিকতা সম্পন্ন বাংলাদেশ গড়তে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে । এজন্য তিনি সকলকে নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে দেশ, জাতি ও ব্যক্তির আখিরাতের মুক্তির জন্য ইসলামী ছাত্রশিবিরের ছায়াতলে আসার আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মাওলানা আবুল হাসান, সহকারী প্রধান শিক্ষক জনাব এম এম রকিব উদ্দিন সহ অনেকে। তারা তাদের বক্তৃতায় ছাত্রশিবিরের কার্যক্রমে সন্তুষ্টির কথা জানান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার সেক্রেটারিয়েট সদস্যগণ, দিঘলিয়া পূর্ব থানা শাখার সভাপতি খালিদ সাইফুল্লাহ, স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলগণ এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ এবং বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park