1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলাদেশ নৌবাহিনী অভিযানে ভোলার লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করেছে

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

ভোলা, ১৯ জুলাই ২০২৫: বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র সম্পদ ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৯-০৭-২০২৫) ভোলার লালমোহন বাজার মসজিদ সংলগ্ন রোডের পাশে ৫টি অবৈধ জালের গুদামে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে প্রায় ২ লক্ষ ২৭ হাজার ৮শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা।


অভিযানকালে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং লালমোহন থানার প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরবর্তীতে, জব্দকৃত জালসমূহ ভোলা সদর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চলমান থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park