1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা বাংলার চেতনা নিউজ।

 

“অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি”এই প্রতিপাদ্য নিয়ে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল।
সভায় অতিথিরা বলেন, আগামী ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘জাতীয় মৎস্য সপ্তাহ’ উদযাপনের লক্ষ্যে খুলনা জেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উপর বিভিন্ন কার্যক্রমের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে কার্যক্রমের জন্য ২২শে জুলাই প্রথম দিন খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে দিবসটির উদ্বোধন র‌্যালি বের করা হবে। নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ-সহ সফল মৎস্য চাষি,ব্যাক্তি,উদ্দ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পদক প্রদান করা হবে। ২৩ শে জুলাই দ্বিতীয় দিন খুলনার শ্রীম্প টাওয়ার,বিএফএফইএ সম্মেলন কক্ষে মৎস্যচাষি, জেলা এবং মৎস্যজীবীগণের সমন্বয়ে জেলার মৎস্য সম্পদের স্থায়ী এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৪ শে জুলাই তৃতীয় দিন খুলনার বিএফডিসি ঘাটে জনবহুল স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। ২৫শে জুলাই চতুর্থ দিন খুলনার আড়ংঘাটায় পুকুর, জলাশয়ের পানির ভৌত- রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে। ২৬শে জুলাই পঞ্চম দিন খুলনা বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে ‘মৎস্য খাতের টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৭শে জুলাই ষষ্ঠ দিন খুলনা বটিয়াঘাটা উপজেলা পরিষদে রচনা,কুইজ প্রতিযোগিতা এবং মৎস্যজীবীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা (সাঁতার) অনুষ্ঠিত হবে। ২৮শে জুলাই সপ্তম দিন খুলনার গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার এর সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ এর সমাপনী ও মূল্যায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park