1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার (দিনাজপুর) থেকে; বাংলার চেতনা নিউজ।

দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে করণীয়সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, যুবদলের সদস্য সচিব মোঃ মানিক মন্ডল ,বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, ৩ নং কাজিয়াল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া, খয়েরবাড়ি ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান শামীম চৌধুরী ,শিক্ষক প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আইনশৃংখল সভায় ncp উপজেলা সেক্রেটারি আহমেদ জাকির উপস্থিত ছিলেন ।

সভায় ইউএনও মোঃ ইসাহাক আলী বলেন, “উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদেরও দায়িত্ব রয়েছে সমাজ থেকে অপরাধ দূর করার।”
সভা শেষে নির্ধারিত বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং আগামী মাসে বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার আশ্বাস দেন সভাপতি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park