1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

ফুলবাড়ী শস্য ভান্ডার আটপুকুর হাটে অবৈধ স্থাপনা ও হাট পরিচালনার সার্বিক বিষয়ে পরিদর্শন ইউএনও।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম৷ স্টাফ রিপোর্টার(দিনাজপুর) থেকে বাংলার চেতনা নিউজ।

দিনাজপুর জেলা শস্য ভান্ডার হিসেবে পরিচিত ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাট সহ কয়েকটি ইজারাকৃত হাটগুল সার্বিক বিষয় ও মহিলা মার্কেট বেদখল অবৈধ স্থাপনা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।
১২ জুলাই শনিবার দুপুর ১২:০০ টায় শত ব্যস্ততার মাঝেও উপজেলার ৩ নং কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাট ও পুকুরিয়া হাট পরিদর্শন করেন হাট ইজারাদার ও হাটের দোকান ব্যাবসায়ীদের সাথে নিয়ে পুরো হাট ঘুরে তাঁদের সুবিধা অসুবিধার কথা শোনেন উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী তিনি একসঙ্গে চারটি দায়িত্ব পালন করছেন- ফুলবাড়ী উপজেলা পরিষদ, পৌর প্রশাসক, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করছেন।

এ সময় হাট ইজারাদার ও ভুক্তভোগী দোকান ব্যবসায়ীরা বলেন বৃষ্টির পানি বাহিরে প্রবেশের ড্রেনগুলো সম্পুর্ন বন্ধ হয়ে যাওয়াই পানি কাঁদায় চরম অসুবিধের মধ্যে পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের,তাঁরা আরও বলেন ফুলবাড়ী উপজেলার মধ্যে ধান ক্রয় বিক্রয়ের সবচেয়ে বড় হাট আটপুকুর হাট অথচ বিগত সরকারের আমলেও কোন সংস্কার হয়নি এ হাটের।
হাটটির প্রধান সড়কে হাঁটু জলের কারণে দুর্ভিক্ষ পোহাতে হয় হাটে আসা দূর পাল্লার ভ্যান ও অটো যাত্রীদের এবং ছোট খাটো ব্যবসায়ীরা সড়কের দু পাশ দখল করে হাটের পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছে তাঁদের আলাদা করে পজিশন সহ হাটের সার্বিক দিকগুলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে তুলে ধরেন হাট ইজারাদার ও ব্যবসায়ীরা।
এ সময় উপস্থিত ছিলেন ৩ নং কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া,হাট ইজারাদার সহ হাটের দোকান ব্যবসায়ীরা।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী,হাট ইজারাদার ও কাজিহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কে হাটের সার্বিক দিকগুলো বিবেচনা করে পরিচালনা করার দিকনির্দেশনা প্রদান করেন এবং দ্রুত হাটের ড্রেন সংস্কারের আশ্বাস দেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park