1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২১০ বার পঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

ডুমুরিয়া উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে। এছাড়া কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শাকসবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৮নভেম্বার  সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এক অনুষ্ঠানে শতাধিক কৃষকের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়। ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিনের  সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন। ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন,ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, এস পিপি ও মোঃ আলী আহসান,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রনজিৎ বালা, আশুতোষ কুমার দাস, নিরাবিন্দু মল্লিক, দাস নলহরি, শিক্ষা রানী মন্ডল, শুধা রানী জদ্দার, সন্ধ্যা রানী গোলদার, মুক্তা রানী সরকার, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, এম এম আব্দুস সামাদ, প্রকাশ রায়, আব্দুস সাত্তার মোড়ল, অমিত বিশ্বাস,আবু হুরাইরা

ইকবাল হোসেন, নুরুন নাহার, করুন মন্ডল, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলী হাসান, নিতীশ মন্ডল, আপতাব বিশ্বাস, রুবেল শেখ, জালাল, প্রমুখ উপস্থিত ছিলেন। পরে, ডুমুরিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মধ্যে জনপ্রতি দুই কেজি করে হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮হাজার ১শ কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হবে। এছাড়া ৪০০ জন কৃষকের মাঝে হাইব্রীড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার,ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১হাজার টাকা বিতরণ করা হয়েছে।

 

 

 

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park