1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি সাংবাদিককের উপর হামলা ও হুমকির নিন্দা বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২২০ বার পঠিত

নিউজ ডেস্ক ঃ

 

সম্প্রতি দৈনিক খুলনা টাইমসের সম্পাদক সুমন আহমেদ ও দৈনিক আমার দেশ খুলনা ব্যুরো স্টাফ রিপোর্টার ও দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক মো. কামরুল হোসেন মনিকে হুমকি এবং সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের উপর বহিরাগতদের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেট কমিটির নেতৃবৃন্দ।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল-১৯ এর সহযোগিতায় গঠিত সংগঠনটি মনে করে, সাংবাদিকতা একটি নির্ভীক ও স্বাধীন পেশা। সাংবাদিকরা অপরাধীকে অপরাধী বলবে এটাই স্বাভাবিক। তবে এ পেশাকে বঁাধাগ্রস্ত করতে কিছু মহল বিভিন্ন সময় সাংবাদিকদের উপর হামলা ও হুমকি দিয়ে আসছে। সুতারাং সংগঠনটি মনে করে সাংবাদিকতার এই স্বাধীন পেশাটিকে পরাধীনতার শিকলে আবদ্ধ করতে যারা বাধাগ্রস্ত করছে তাদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
বিবৃতিদাতারা হলেন জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, সাধারণ সম্পাদক গে­াবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির , সিনিয়র সহ-সভাপতি দৈনিক প্রবাহের চীফ রিপোর্টার মুহাম্মাদ নুরুজ্জামান , ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি অভিজিৎ পাল, এসএ টিভির রকিবুল ইসলাম মতি , যুগ্ম সম্পাদক মাইটিভির শিশির রঞ্জন মল্লিক, দপ্তর সম্পাদক বাংলা টিভির তরিকুল ইসলাম ডালিম, প্রচার সম্পাদক প্রবাহের মোঃ শামীম হোসেন, নির্বাহী সদস্য মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামাল পপলু, ডেইলি স্টারের মোঃ হাবিবুর রহমান, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, দৈনিক বাংলার দূতের মোঃ মামুন হাচান, ভোরের ডাকের এস এম মাহবুবুর রহমান প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park