1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে, সংবিধান দিবস পালিত হলো।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা , ভারত

আজ ২৬ শে নভেম্বর মঙ্গলবার, প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শ্রী শুভংকর সরকার এর নেতৃত্বে, সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করলেন। এবং দুপুর একটায় কলেজ স্কোয়ার থেকে এক বিশাল মিছিল ও পদযাত্রা শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত আসেন। এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পথসভা শেষ করে, সংবিধান বাঁচাও পত্র পাঠ করে শোনান।

পদযাত্রায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, আশুতোষ চ্যাটার্জি, সোমনাথ ঘটক ,তারক খান ,ইন্দ্রানী হালদার, হান্নান জাবেদ সহ অন্যান্যরা। বিভিন্ন জেলার কংগ্রেস সদস্যরা।

সকাল দশটায় শুরু হয় মৌলালী বিধানসভা ভবনে ডঃ বি আর আম্বেদকর এর পথিকৃত্তিতে মাল্যদান এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন,

১০:৩০ মিনিটে মহামেডান ক্লাবের পাশে, তোর বিয়ার আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

বেলা এগারোটা থেকে ১২:৩০ পর্যন্ত বউবাজার স্কুল, ইন্দিরা একাডেমী সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সংবিধান বই বিতরণ।

দুপুর একটায় কলেজ স্কোয়ারে জমায়েত হয়ে কয়েকশো কংগ্রেস সদস্য মহা মিছিলে পা মিলান এবং পাঁচ মাথার মোড়ে গিয়ে মিছিল শেষ করেন এবং সেখানে সংবিধান বাঁচাও পাট করে শোনান।

বি. আর আম্বেদকরের সংবিধানকে নস্যাৎ করে, নতুন সংবিধান আনার চেষ্টা কে বাতিল করতেই এবং মানুষের কাছে সংবিধান রক্ষার দাবী নিয়ে, বিজেপি সরকারকে বিভিন্নভাবে ভৎসনা করলেন, আজ সংবিধান পাল্টানোর ফলে আর জি করে ঘটে যাওয়া ঘটনা আজও সঠিক বিচার হয়নি। দোষীরা শাস্তি পায় নি, বিভিন্ন জায়গায় এখনো ঘটনা ঘটে চলেছে, তাই সকল সাধারণ কে সংবিধান বিষয়ে পত্র পাঠ করে, সংবিধানের নিয়মগুলি তুলে ধরলেন এবং ‌ রক্ষা করার আহ্বান জানান, যাহাতে মানুষ সঠিক বিচার পায়। প্রায় কয়েক হাজার কংগ্রেস সদস্য শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত সংবিধান বাঁচানোর স্লোগান দেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park