1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

বেনাপোল ০৪ নং ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন বাংলার চেতনা নিউজ।

বেনাপোল পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে আজ২ জুলাই বিকালে ৪ নং বেনাপোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এক জরুরি কর্মী সমাবেশ।

এই গুরুত্বপূর্ণ সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলার সম্মানিত সদস্য ও ৪ নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি এ.এস.এম মাহাবুবুল আলম। সভা সঞ্চালনায় ছিলেন একই ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপি জনাব মোঃ মফিকুল হাসান তৃপ্তি

।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক, শার্শা উপজেলা বিএনপি খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মোঃ হাসান জহির এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক,আহ্বাবায়ক মোঃ মোস্তাফিজ জোহা সেলিম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু , সাইফুল ইসলাম আসাদ ।সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, এবং বেনাপোল পৌর ছাত্রদলের তোফাজ্জল হোসেন তুহিন।


সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ।বর্তমান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি জানান। তারা সাংগঠনিক কাঠামো মজবুত করে জনগণের আন্দোলনে যুক্ত হওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বেনাপোল ০৪ নং ইউনিয়ন ছাএদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা বিএনপির আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে আরও সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park