1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

নারীদের স্বনির্ভর করে গড়ে তোলা বিএনপি’র প্রধান লক্ষ্য- দিঘলিয়ায়  জুলফিকার আলী জুলু। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পঠিত

এস.এম.শামীম খুলনা জেলা প্রতিনিধিঃ

জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জুলফিকার আলী জুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের স্বনির্ভর ও কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন । তারি ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর নারী নেতৃত্বএবং  সমাজের সর্বস্তরে নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে  গড়ে তোলার জন্য বিভিন্ন  প্রকল্প গ্রহণ করেছিলেন। তিনি বলেন,

তারেক রহমান নারীর কর্মসংস্থান,  ক্ষমতায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সংসদীয় আসন বন্টন ও মূল্যায়ন ৩১ দফার মধ্যে উল্লেখ করেছেন।

জেলা বিএনপি’র অপর যুগ্ন আহবায়ক মোল্লা খাইরুল  ইসলাম উল্লেখ করেন, ২০১৩ সালে এ উপজেলায় দলীয় প্রোগ্রাম শেষে ফিরে যাওয়ার পথে  আওয়ামী সন্ত্রাসী মোল্লা তৌহিদুলের নেতৃত্বে  তাকে রক্তাক্ত জখম করা হয়েছিল। এখনো পর্যন্ত তাকে আইনের আওতায় আনা হয়নি। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ান শাখার উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সভায় উপরোক্ত কথা বলেন।

খুলনা জেলা মহিলা দলের সহ-সভাপতি পলি আক্তারের  সভাপতিত্বে সোমবার ( ৩০ জুন )সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বাহক খান জুলফিকার আলি জুলু,

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা জেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক মোল্লা খাইরুল ইসলাম, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল,  দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  আতাউর রহমান রুনু, প্রধান বক্তা ছিলেন, খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট সেতারা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক কাজী জাহেদা, জেলা মহিলা দলের সহ-সভাপতি মুন্নি বেগম,  জেলা মহিলা দলের সদস্য নাসিমা আক্তার পলি, উপজেলা মহিলা দলের সভাপতি রিনা পারভীন,

উপস্থিত ছিলেন, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা মনিরুজ্জামান ,  খন্দকার ফারুক হোসেন,  কুদরতি এলাহি স্পিকার, জাশেদ কোবির জুয়েল,   মাহমুদুল হাসান মিঠু, সাজ্জাদ মোল্লা, আরিফুল ইসলাম হাসান, মামুন রেজা অপু, গাজী মনিরুল ইসলাম, আব্দুল কাদের জনি , মোহাম্মদ আলী টুটুল প্রমুখ,।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park