1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ফুলবাড়ী থানা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩০৭ বার পঠিত

মো.আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলার চেতনা নিউজ ঃ

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মানিক মন্ডল এবং সম্পাদক পদে মো. রাসেল পারভেজ ৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (২৮ জুন-২০২৫) রাতে শহরের পিডিবি মোড়স্থ দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন এর প্রধান কার্যালয়ের নিজস্ব ভবন মিলনায়তনে জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৫ এর ভোট গণনা শেষে বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করেন ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী।
ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রতিদ্বন্দ্বি না থাকায় ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন।
নির্বাচিতরা হলেন-সভাপতি মো. মানিক মন্ডল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সম্পাদক মো. রাসেল পারভেজ (প্রাপ্ত ভোট ৭০), সহ-সম্পাদক মো. রিয়াজুল ইসলাম (প্রাপ্ত ভোট ৬১), সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (প্রাপ্ত ভোট ৭৬), অর্থ সম্পাদক মো. মাহিদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), দপ্তর সম্পাদক মো. মোস্তফা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সড়ক সম্পাদক মো. জয়নাল শেখ (প্রাপ্ত ভোট ৬৬), প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মাজহারুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. ইমাম হাসান মুনাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), কার্য্যকরী সদস্য (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) মো. মেজবাতুল ইসলাম, মো. মুকুল হোসেন ও মো. সোহেল রানা।
উল্লেখ্য, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অন্তর্ভুক্ত ফুলবাড়ী থানা শ্রম কল্যাণ উপ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে ১৪৪ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের পূর্বে সাধারণ সভায় পূর্বের কমিটিকে বিলুপ্ত করে পরবর্তীতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা ও নির্বাচনে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. শামসুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (শিবলু জাহাঙ্গীর), সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, অর্থ সম্পাদক মো. স্বাধীন, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুর, সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মহির উদ্দিন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. রেজাউল ইসলাম রাজা, মো. ইসমাইল হোসেন, হেমন্ত কুমার মানিক, মো. আলতাফ হোসেন প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park