1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুরের বোচাগঞ্জে সাধক চন্দ্র রায় হত্যা মামলার আসামী গ্রেফতার।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার।

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার করেছে জেলা পুলিশ।
গত ২৫ জুন সকাল অনুমান ৮ টায় বোচাগঞ্জ থানার ০২নং ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের মিনাল চন্দ্র রায় এর ছেলে সাধক চন্দ্র রায় (২২) এর মৃ/ত/দেহ ০২ নং ইশানিয়া ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুলু এর বেদাহার নামক পুকুরের পানিতে পাওয়া যায়। এ সংক্রান্তে বোচাগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

উক্ত হত্যা মামলায় দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও বোচাগঞ্জ থানার পুলিশের একটি চৌকশ টিম হত্যা মামলা রুজু হওয়ার ৭২ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী ১। মনোদ্বীপ রায় (২০), পিতা-তপন কুমার রায়, সাং-রনটি, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর এর দেখানো স্থান থেকে ভিকটিমের মোটরসাইকেল ও হত্যাকান্ডে ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০৩/০৫/২০২৫ ইং তারিখে মনোদ্বীপ রায় সাধক চন্দ্র রায়ের কাছ থেকে ১০ হাজার টাকা সুদে নেয়। চুক্তি ছিল ০৩/০৬/২০২৫ ইং তারিখের মধ্যে তা পরিশোধ করবেন এবং সঙ্গে অতিরিক্ত ১ হাজার টাকা দিবে। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় সাধকের পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে সাধকের মা মনোদ্বীপ রায়ের মাকে বিষয়টি জানালে তিনি ছেলেকে বকাঝকা করেন। এতে মনোদ্বীপ রায় ক্ষিপ্ত হয়ে ২৩/০৬/২০২৫ ইং তারিখ সোমবার রাতে সাধক কে ডেকে নিয়ে যায় ০২ নং ইউনিয়নের চেয়ারম্যান উৎপল রায় বুলু এর বেদাহার নামক পুকুর পাড়ে। সেখানে মনোদ্বীপ রায় ও সাধন চন্দ্র রায়ের কথা কাটাকাটির একপর্যায়ে মনোদ্বীপ রায় বাসের লাঠি দিয়ে সাধকের মাথায় আঘাত করে হত্যা করে। পরবর্তীতে মৃতদেহ ও ভিকটিমের ব্যবহৃত ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল টি পুকুরে ফেলে দেয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park