1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

আবারও স্থলপথে আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২০ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন

 

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থল বন্দরসহ অন্যান্য স্থল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রণালয়। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব অজয় ভাদু স্বাক্ষরিত এক চিঠিতে স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। তবে এসব পণ্য ভারতের নহাভা শেভা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে।
এর আগে ১৭ মে স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর। তাদের নিষেধাজ্ঞায় বন্ধ হয় ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোন দেশে গার্মেন্টস পণ্য রপ্তানি।
স্থানীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও কর্মচারীরা জানান, এভাবে একের পর এক পণ্য আমদানি-রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল পেট্রাপোল বন্দরে পণ্যের জোগান কমতে শুরু করেছে । ফলে বন্দর ব্যবহারকারী সকল প্রতিষ্ঠান হতাশায় ভুগছেন।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানি-রপ্তানিতে একের পর এক নতুন সিদ্ধান্ত নেওয়ায় হতাশায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারতে প্রায় ২৫০ থেকে ৩০০ ট্রাক পণ্য রপ্তানি হত, যার মধ্যে শতাধিক ট্রাকে থাকে তৈরি পোশাক ও ১৫০ গাড়ি পাটজাত পণ্য থাকে। যৌক্তিক কারণ ছাড়া এমন নিষেধাজ্ঞায় দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।
ভারতীয় আমদানি কারক আল-মামুন বলেন, ভারতের অনেক ছোট ছোট আমদানিকারকরা বাংলাদেশ থেকে পার্ট ও পাটজাত দ্রব্য আমদানি করতো। এসব ছোট আমদানিকারকরা সমুদ্রপথে এ পণ্য আমদানিতে নিরুৎসাহিত হবেন। তাছাড়া এই নিষেধাজ্ঞায় ছোট ছোট ব্যবসায়ীরা আর টিকে থাকতে পারবে-না।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজিদুর রহমান জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন শতাধিকেরও বেশি ট্রাক পাট ও পাটজাত দ্রব্য ভারতে রপ্তানি হয়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় হঠাৎ করে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় অনেক ব্যবসায়ী ও কর্মচারীরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়বে। তাছাড়া দুদেশের সম্পর্কেও অবনতি ঘটেছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park