1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়া উপজেলা ছাত্রদল নেতা আবিদ আজাদের পক্ষ থেকে ফুটবল প্রেমিদের মাঝে ফুটবল উপহার বিতরণ

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি।

দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবিদ আজাদ দিঘলিয়ার বিভিন্ন খেলার মাঠে খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার বিতরণ করেন। গতকাল মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৫ টায় উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সেনহাটি ফুটবল একাডেমি টিম, কাটানিপাড়া স্কুল মাঠে জনতা সংঘ একাদশ ও স্টার ২নং গেট বাজার সংলগ্ন মাঠে ফুটবল প্রেমিদের মাঝে ফুটবল উপহার বিতরণ করেন। এসময় তিনি এসব মাঠের খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, আমি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শের সাথে যুক্ত। ২০২১ সালে আমাকে দিঘলিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম

আহবায়ক পদে পদায়ন করা হয়। যাদের সহযোগিতায় আমি এই সম্মানিত পদ পেয়েছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা অধিকাংশই বেকার। আমাদের ইচ্ছা থাকলেও মানুষের জন্য খুব বড় ধরণের কিছু করতে না পারলেও এ সমাজের জন্য ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা এখনও মাঠে খেলাধুলা করেন তাদের প্রতি সবসময়ই আমাদের ভালোবাসা থাকবে এবং খেলাধুলার যেকোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, বিশেষ করে বর্তমানে সব এলাকায় মাদকের যে ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে এবং মোবাইল ফোনের মাধ্যমে জুয়া ও নানা ধরণের গেমস খেলায় আসক্ত হয়ে পড়ছে তাদেরকে এ পথ থেকে ফেরাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কারণ এগুলো নিয়ে ছোট ছোট বাচ্চারাও আজ ব্যস্ত সময় পার করছে। ফলে মানষিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। এসবের প্রতিরোধে খেলাধুলা অন্যতম ভুমিকা পালন করে। খেলাধুলা করলে শরীর ভালো থাকে এবং মানষিক বিকাশ ঘটে। তাই আপনাদের জন্য আমার এ সামান্যতম উপহার। ফুটবল বিতরণের সময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মেহেদি হাসান সাজ্জাদ, আলহাজ্ব

সারোয়ার খান কলেজের সভাপতি সাকিবুল ইসলাম নয়ন, সেনহাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন,সেনহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন হাওলাদার, ৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কাজী আব্দুর রহমান, রবিউল ইসলাম, বাবু, ববি, দিপু, শৈশব, ছানি, হুসাইন, ইসা, রিপন,নাজমুল, হায়দার, হৃদয় প্রমুখ।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park