1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয়ে দুদকের অভিযান

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুর জেলা নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৩ জুন) দুপুর ১টা থেকে দুদকের একটি টিম এ অভিযান চালায়।

এসময় তারা বিভিন্ন নথিপত্র যাচাই এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন। দুপুর আড়াইটায় দুদক কর্মকর্তারা অভিযান শেষে ফিরে যান।দুদক কার্যালয় সূত্রে জানা যায়, দিনাজপুর জেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা কয়েকজন গ্রাহক দিনের পর দিন হয়রানির শিকার হয়ে দুদকে অভিযোগ করেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ ২৩ জুন (রবিবার) দুপুরে দুদকের একটি টিম দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় অফিসে প্রবেশ করে। সেখানে তারা বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে। এরপর কিছু নথিপত্র সংগ্রহ করে নিয়ে যায়।

দুদকের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, সেবাগ্রহণ করতে এসে হয়রানির শিকার কয়েকজনের অভিযোগ ও দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে জেলা নির্বাচন অফিসে অভিযান চালাই। এ সময় বেশ কিছু অনিয়ম পেয়েছি। সেগুলোর নথিপত্র সংগ্রহ করা হয়েছে। বিশেষ করে ফিঙ্গার প্রিন্টের বিষয়টিতে অভিযোগ বেশি। আমরা কেন্দ্রীয় কার্যালয়ে রিপোর্ট প্রেরণ করব এবং তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।জেলা নির্বাচন অফিসার মো. কামরুল ইসলাম বলেন, আজ দুদকের একটি দল সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন অফিসে অভিযান চালিয়েছে। সেবা নিতে আসা কিছু মানুষ ভুল বোঝাবুঝি থেকে দুদকে অভিযোগ করে। আগামী দুই কার্যদিবসের মধ্যে আইডি কার্ড সংক্রান্ত জেলা-উপজেলায় কোনো আবেদন পেন্ডিং থাকবে না।

এ সময় সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সহকারী পরিচালক খায়রুল বাশারসহ একটি টিম।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park