1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় ভুয়া দলিল ও অবৈধ কাগজপত্র তৈরীর প্রতারক চক্র আটক।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

খুলনা জেলা প্রতিনিধি:

 

দিঘলিয়ায় ভুয়া দলিল ও অবৈধ কাগজপত্র তৈরীর প্রতারক চক্র আটক করেছে যৌথ বাহিনী। দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি ৩ রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিওিতে ১৯ শে জুন রোজ বৃহস্পতিবার কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, লেঃ কমান্ডার এম মেহেদী হাসান, (এল), বিএন (পি নং ২২০৩) এবং দিঘলিয়া থানায় কর্মরত, এসআই মোঃ জামিল উদ্দিন এর যৌথ নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশ এর সমন্বয়ে বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি গ্রামে (তুরজাউন টেলিকম অ্যান্ড স্টুডিও) তে অভিযান পরিচালনা করে অবৈধ এবং ভুয়া দলিল, খতিয়ান, নামজারি, মিউটেশন, পর্চা এবং বিভিন্ন অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের বিভিন্ন প্রকার সিল সহ বিভিন্ন কাগজপত্র তৈরির সরঞ্জাম ও প্রতারক চক্রের ২ জন সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলো লাখোহাটি গ্রামের জহুর গাজীর পুএ আশিকুজ্জামান রিংকু ও আকরাম শেখ এর পুএ তুরজাউন শেখ।
এ সময় তাদের কাছ থেকে অবৈধ ভূমি অফিসের বিভিন্ন নামের ২৭৩ টি ভুয়া দলিল, ৩-৪ হাজার ভুয়া পর্চা /খতিয়ান,ভুয়া সিল ১২ টি,দাখিলা ৭২২ টি, মাঠ পর্চা ২২টি, মৌজা ম্যাপ ৪৩ টি, এনআইডি কার্ড ৬ টি, দিঘলিয়া উপজেলার সকল ভোটার তালিকা ৩ সেট, হার্ডডিস্ক ১ টি, কম্পিউটার ২ টি, প্রিন্টার ১ টি, সিসি ক্যামেরা ১ টি, মোবাইল ফোন ৩ টি, পেনড্রাইভ ২ টি , সিম কার্ড ৪ টি, লেমিনেটিং মেশিন ,আইডি কার্ড তৈরি পেপার, মূল ম্যাপ ভিসা কার্ড, আটক কালে আসামিদের ভাষ্যমতে
দিঘলিয়া সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত মোড়ল মফিজুর রহমান তাদের মূল সহযোগী এবং অধীনস্থ হিসেবে কাজ করে বলে মৌখিক ভাবে জানায়। এ বিষয়ে দিঘলিয়া থানায় কর্মরত এসআই মোঃ জামিল উদ্দিন তাদের এই চক্রের সকল সদস্যদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। এ ঘটনায় উপস্থিত গ্রামবাসীর সকলকে যৌথ বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে।
পরবর্তীতে বিকাল সাড়ে ৫ টার দিকে পাঠকৃতদের দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park