1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় মোটরসাইকেল ও ভ্যান মুখোমুখি সংঘর্ষ আহত ৩। 

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৬৪ বার পঠিত

আবিদ আজাদ দিঘলিয়া প্রতিনিধি।

দিঘলিয়ার থানা মোড়ের নিকটবর্তী স্থানে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রথমে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার বিবরণে প্রকাশ, দিঘলিয়া উপজেলা ৩নং দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ গজ পূর্বে পথের বাজার হতে ছেড়ে আসা নগরঘাট গামী ভ্যান “স” মিলের সামনে পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেল FZs খুলনা ল-১২-২০২৩-এর মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের মোঃ জিন্নাত শেখের পুত্র মোটরসাইকেল চালক মোঃ রাজিব শেখ (২৯) এবং ভ্যানে থাকা দুই জন যাত্রী (১) খুলনা নগরীর বয়রা এলাকার নুর উদ্দিন মাসুমের স্ত্রী তাসরিনা খাতুন (৬০) ও (২) একই এলাকার নুরু মোল্লার পুত্র শরিফুল ইসলাম (৪২)পিতা-নুরু মোল্লা,বয়রা, খুলনা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park