1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক কতৃক ভিপি জমি বিক্রির অভিযোগ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৯১ বার পঠিত

এস.এম.শামীম দিঘলিয়া।

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রধান শিক্ষক কতৃক ভিপি জমি বিক্রির অভিযোগ উঠেছে । সরেজমিনে গিয়ে জানা যায় দিঘলিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী সভানেত্রী শামসুন্নাহার বেগম ও সেনহাটি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন মিলে সেনহাটি সরিষা পাড়া এলাকার ভিপি/ ডিসি আর এর জমি বিভিন্ন লোকের কাছে গোপনে বিক্রি করে আসছে। এবিষয়ে সরিষা পাড়া এলাকার জমি ক্রেতা আতিয়ার ও তার পরিবারের কাছে জানতে চাইলে তারা বলেন শামসুন্নাহার ও ফরহাদ মাষ্টার এর সমন্বয়ে তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ৩ শতাংশ জমি ক্রয় করেছে , এবিষয়ে ক্রেতা আতিয়ার হোসেন জানান যে তাদের কে জমির মুল্য দিয়ে দেওয়া হয়েছে। এবং ফরহাদ মাষ্টার বলেছেন যে আতিয়ার কে তার নামে দান পএ ও উপজেলা ভূমি অফিস থেকে ডিসি আর করে দেওয়া হবে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত সরিষা পাড়া এলাকায় খবর নিয়ে জানা যায় ঐ এলাকার কালি মন্দির এর পিছনে একটি পুকুর পাড়ের ২ টি দাগে ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সভানেত্রী শামসুননাহারের বসত ঘরের পিছনে থাকা ভিপি/ডিসি আর এর আরো ২ টি দাগে জমি বিক্রি হয়েছে। যার এস এ দাগ নং-২৩৮৭। আর এস ৫২৪৭।
এবিষয়ে সেনহাটি ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায় ৫২৪৭ ১/১ এ রয়েছে, আর এস খতিয়ানে মোট -১ একর ৩০ শতাংশ জমি রয়েছে যা কিনা সম্পুর্ন সরকারী। যার লিস কেস- ১২। ৭৯/৮০।
এবিষয়ে একজন ক্রেতার সাথে কথা বলে গোপন ক্যামেরায় ধারণ করা হয়। এদিকে শামসুন্নাহারের কাছে ডিসি আর এর জমি বিক্রি করার কথা জানতে চাইলে তিনি অস্বীকার করেন এবং তাৎক্ষণিক ভাবে মাস্টার ফরহাদ হোসেনকে ফোন কলে ধরিয়ে দিয়ে এড়িয়ে যান। কিন্তু ফরহাদ মাষ্টার ফোন কলে জানান উক্ত জমি বিক্রি করা হয়নি।এ বিষয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে শামসুন্নাহার প্রতিবেদক কে ফোন দিয়ে হুমকি স্বরূপ কথাবার্তা বলেন যা কিনা ফোন কলে রেকর্ড রয়েছে। এমন দুর্নীতিবাজ দের এধরণের অপকর্ম, লুটপাট, সরকারী সম্পত্তি বিক্রির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park