1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

দিঘলিয়ার ভৈরব নদের খেয়াঘাটে ট্রলারের মাঝিদের হামলায় ২ যাত্রী গুরুতর আহত।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২২৯ বার পঠিত

এস.এম.শামীম দিঘলিয়া।

দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার সংলগ্ন ভৈরব নদের খেয়াঘাটে ট্রলারে বেশী যাত্রী উঠানো নিয়ে পারাপার যাত্রীদের সাথে মাঝিদের বাকবিতন্ডার এক পর্যায়ে হামলায় দুই পারাপার যাত্রী গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহতদের দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (৯ জুন) দুপুর পৌণে ২ টার সময় দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার সংলগ্ন ভৈরব নদের খেয়াঘাটে খেয়া নৌকার মাঝি বাবর আলীর পুত্র রাজু আহমেদ (২৫) ও তার ছোট ভাই সোহেলসহ ১০-১২ জন খেয়া নৌকার লোক খেয়া পার যাত্রী দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের বাবুল শেখের পুত্র আরিফ হোসেন (২০) ও আলী আকবর মল্লিকের পুত্র আব্দুল আলীম (২১)কে মারপীট করে মাথা ফাটাসহ রক্তাক্ত জখম করে।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যাক্ষদর্শী ও ভিকটিম সূত্রে জানা যায়, খেয়া পারাপারের সময় ১২ জন যাত্রী হলে নৌকা ছাড়ার নিয়ম ও কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। ঘটনার সময় দুপুরের প্রচন্ড রোদের মধ্যে খেয়া নৌকায় দাঁড়ানো লোকজন নৌকার মাঝি রাজু আহমেদকে বলে যে ১২ জন লোকতো হয়েছে, নৌকা ছাড়েন। নৌকার মাঝি রাজু জানায় যে ৩০ জন লোক না হলে নৌকা ছাড়বো না। পরবর্তীতে খেয়া যাত্রী ও মাঝিদের সাথে তর্ক বিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে নৌকার মাঝি রাজু আহমেদ ভিকটিমদের নৌকার ইঞ্জিন স্টার্ট দেওয়ার লোহার হ্যান্ডেল দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে তাদের মাথা ফাটাসহ রক্তাক্ত জখম হয়। তখন মাঝির পক্ষে ১০/১২ জন লোক ভিকটিমদের আক্রমণে অংশ নেয় বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় কোনো পক্ষ মামলা বা অভিযোগ দায়ের করেনি। দিঘলিয়া থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা যায়।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park