1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়িতে যানজট নিরসনে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ ফুটপাতের দোকানপাট উচ্ছেদ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৬০ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

 

দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়মিত অভিযানের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে অভিযান চালিয়েছে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় নামক স্থান থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে যৌথবাহিনী। এরপর শহরের সড়ক ও ফুটপাত দখল করা বিভিন্ন খাবার দোকানের সামনে জায়গা দখল, হোটেলের সামনে সাইবোর্ডসহ রাস্তার উপরে আসা অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে।

মধ্যপাড়া সেনাবাহিনীর অধীনস্থ টহল টিমের নিয়মত অভিযানের অংশ হিসেবে সেনা সদস্যসহ ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী জানান, ফুলবাড়ী শহরকে যানযট মুক্ত ও ফুটপাতের দোকানপাট বসিয়ে জনসাধারনের চলাচলে যাতে বাঁধা সৃষ্টি না হয় এবং দূর্ঘটনা এড়াতে এই অভিযান পরিচালনা করা হয়।

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যানজট নিরসনের অভিযানকে স্বাগত জানিয়েছে শহরবাসী। তবে অভিযানের কয়েকদিনের পর আবারও ফুটপাত ও রাস্তা পুনরায় যাতে দখল না হয় সেদিকেও প্রশাসনকে নজর রাখার আহ্বান জানিয়েছেন ফুলবাড়ীবাসী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফুলবাড়ী শহরের তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ বেড়েছে। ফুলবাড়ি শহরে বাইপাস সড়ক না থাকায় প্রধান সড়ক দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ মহাসড়ক ফুলবাড়ী শহরের মাঝখান দিয়ে সব সময় দূরপাল্লার ভারী যানবাহন চলাচল করে। বিশেষ করে ফুলবাড়ী বাস স্ট্যান্ড থেকে ঢাকামোড় মোড় পর্যন্ত সবসময় যানযট বৃদ্ধি পায়।

এ বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সভায় আলোচনা হয়। এর প্রধান কারণ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত দখলমুক্ত চিহ্নিত হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী যোগদান করার পর থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park