1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন র‌্যাব-৬

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।

গত ৪ঠা জুন ২০২৫ র‌্যাব-৬ খুলনায় মহাপরিচালক,র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে র‌্যাব-৬ এর অধিনায়ক কর্তৃক দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আলোর পথের অভিযাত্রীদের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী ও নগদ টাকা বিতরন করা হয়। স্বাভাবিক জীবনে ফিরে আসা আলোর পথের অভিযাত্রীদের উদ্দেশ্যে অধিনায়ক বলেন,

র‌্যাবের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গত ০১ নভেম্বর ২০১৮ সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করা হয়। সুন্দরবনকে জলদস্যুমুক্ত রাখার কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন সময় দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা আলোর পথের অভিযাত্রীদের পূনর্বাসনের লক্ষ্যে ঘর, দোকান, বাছুরসহ গাভী, জালসহ নৌকা, ইঞ্জিন চালিত নৌকা ইত্যাদি প্রদান করা হয়েছে এবং

ধারাবাহিকভাবে র‌্যাব এই সহযোগিতা অব্যাহত রেখেছে। সরকারের পক্ষ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা আলোর পথের অভিযাত্রীদের বিরুদ্ধে রুজুকৃত গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সহানুভূতি সহকারে বিবেচনা করত কিছু মামলা ইতোমধ্যে খারিজ হয়েছে এবং বাকীগুলো প্রক্রিয়াধীন রয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসা

আলোর পথের অভিযাত্রীদের সাথে অধিনায়ক কুশলাদী ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি কয়েকজনের উত্থাপিত ব্যক্তিগত সমস্যার কথা ধৈর্য্য সহকারে শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের জন্য নির্দেশনা প্রদান করেন । অনুষ্ঠানের পরিশেষে, সবাই মিলে দেশ ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park