1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় প্রথম নারী ইউএনও হিসেবে ফারজানা আক্তারের যোগদান।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইতিহাসের এই প্রথমবারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ফারজানা আক্তার। রবিবার (১জুন) সকাল ১০ টায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সদ্য বিদায়ী ইউএনও মো.মঈনুল হকের কাছ থেকে তার দায়িত্ব বুঝে নেন ফারজানা আক্তার। সর্বশেষ টাঙ্গাইলে,রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

ফারজানা আক্তার ৩৬ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হয়ে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মজীবন শুরু করেন। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পরে রাজবাড়ী,

বরগুনা, গোপালগঞ্জের মুকসুদপুর ও ঢাকার ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। টুঙ্গিপাড়ার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার বলেন, প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি গর্বিত।

সবার সহযোগিতা না পেলে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই সকলের সহযোগিতায় উপজেলা প্রশাসন জনগনের কল্যানে কাজ করে যাবে ইনশাআল্লাহ। ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park