1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

শার্শার পাঁচভূলোট সিমান্তে মাটির নিচ থেকে অস্ত্র উদ্ধার, আটক – ২

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৯৬ বার পঠিত

যশোর জেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন বাংলার চেতনা।

যশোরের শার্শা পাঁচভূলোট সিমান্ত থেকে ২ টি নাইম এমএম পিস্তল ২টি খালি ম্যাগজিন ও ২টি মোবাইলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টার সময় বিজিবির অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়।

আটক আসামী হলেন, শার্শা থানার পাঁচভূলোট গ্রামের মৃত ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।খুলনা ২১, বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান,গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি যে পাঁচভূলোট বিওপি’র সীমান্ত এলাকায় বসবাসকারী বেসামরিক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র রক্ষিত আছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন উপ-অধিনায়ক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার এর নেতৃত্বে পাঁচভূলোট বিওপি’র টহল দল পাঁচভূলোট সর্দারপাড়া নামক স্থানে বসবাসকারী আব্দুল মজিদ এর বাড়িতে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে।

আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ হতে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে তৎক্ষনাত একই গ্রামের বাসিন্দা ইছা সর্দারের এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার গোয়াল ঘরের পার্শ্ব হতে আরও ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ১ টি ম্যাগাজিনসহ সর্বমোট ২ টি পিস্তল ও ২ টি খালী ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান যে, দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ৷

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park