1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুল বাড়িতে ধান বোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৩।।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৪৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম স্টাফ রিপোর্টার

দিনাজপুরের ফুলবাড়ীতে ধান বোঝাই ট্রাকের সাথে ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হক (৪৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন, সঙ্গে আরো তিনজন আহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৬ টায় উপজেলার খয়েরবাড়ি ইউনিয়নের অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই ট্রাকের চালক রিপন ইসলাম (৪৫) গুরুতর আহত হয়েছেন।নিহত নাজমুল হক টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাসিল গ্রামের লাভলু মিয়ার ছেলে। সে ট্রাকের হেল্পার (সহযোগী) হিসেবে কাজ করত। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ইট বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২২২৭ ), উপজেলার অম্রবাড়ি খিয়ারপাড়া (ব্রহ্মচারী) নামক স্থানে এলে দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি ধান বোঝাই (ঢাকা মেট্রো ট-১৫-৯১১৯) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটো ট্রাকের সামনের দিক দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ধান বোঝাই ট্রাকের হেলপার নাজমুল হক (৪৫) মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ওই ট্রাকের চালক রিপন (৪৫) গুরুতর আহত হয়। এসময় ইট বোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ট্রাক চালককে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে হয়েছে। এ ঘটনায় থানায় একটি সড়ক আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাক দুটো পুলিশ হেফাজতে রয়েছে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park