1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন র‍্যাব-৬,যশোর শার্শায় পৃথক ২ অভিযানে ২৬৯ বোতল উইনকেরেক্স এবং ৭৪৪ বোতল স্কাফসহ ৩ জনকে গ্রেফতার করেছে

ফুলবাড়িতে বাংলাদেশ কেমিস্টস্ ড্রাগিস্টস সমিতির৪ দফা দাবি নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত ।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১১৪ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম  স্টাফ রিপোর্টার।

দিনাজপুরের ফুলবাড়ীতে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,আরমান ফার্মেসির স্বত্বাধিকারী আলহাজ্ব আরমান বাদশা,মেডিসিন পয়েন্ট এর স্বত্বাধিকারী আখেরুজ্জামান আখের।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্দিকিয়া হোমিও হল এর সত্বাধিকারী সোলাইমান মন্ডল,দিপালী মেডিকেল এর স্বত্বাধিকারী অর্জুন কুমার, মমতাজ ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবুর রহমান, তিন বোন সার্জিক্যাল এর স্বত্বাধিকারী আতাউর রহমানসহ উপজেলার প্রায় ১৯৬ টি ফার্মেসির স্বত্বাধিকারী গন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান
আমাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে দাবীগুলো ঔষুধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ওষুধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা,মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা।
মানববন্ধনে বক্তারা জানান দাবি আদায় না হলে সারা বাংলাদেশে কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায়ের প্রচেষ্টা অব্যাহত থাকবে।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park