1. admin@banglarchetona.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ ডুমুরিয়ায় তিন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে চমকপ্রদ সাফল্য, প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জয় ডুমুরিয়ার টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়: ‘আদর্শ গ্রাম’ হলেও মেলেনি সরকারীকরণের স্বীকৃতি দিঘলিয়ার হাজীগ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দিনাজপুরে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপসহ গ্রেফতার ৩ জন। মাচায় পোল্লার বাম্পার ফলন: ডুমুরিয়ার শাহিনুরের সাফল্যে কৃষকদের মাঝে নতুন আশা *সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* দিঘলিয়ায় শিক্ষাথীদের কাছ থেকে চাঁদা তুলে প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ খুলনা পুলিশ লাইন্সে সংযুক্ত

খুলনা কয়রায় জলবায়ু পরিবর্তন ও দূর্যোগ ঝুঁকি শীর্ষক বৈঠকে ইউএনও- রুলী বিশ্বাস।

বাংলার চেতনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা ব্যুরোচীফ।

খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তন,দূর্যোগ ঝুঁকি হ্রাস,অভ্যন্তরীন মাইগ্রেশন ও অভিবাসন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশে ও ডিআরআর সিসিএ প্রকল্পের আয়োজনে উত্তর বেদকাশী কলেজিয়েট স্কুলের হল রুমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমে এই গোলটেবিল বৈঠক অনু্ষ্ঠিত হয়। উত্তর বোদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাস অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুন অর রশিদ। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওঃ শেখ সায়ফুল্যাহ,ইউপি সদস্য সরদার আবু হাসান, রেজাউল করিম কারিম, মুস্তাফিজুর রহমান, ইরানী খাতুন, মিতা রানী, শাহনাজ পারভীন , কারিতাস বাংলাদেশের এ্যডভোকিসি কো-অর্ডিনেটর কাকলী হালদার,মাঠ কর্মকর্তা মিজানুর রহমান,সামজসেবক শেখ মাসুদুর রহমান।প্রমুখ।এ সময় প্রধান অতিথীর বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর বিভিন্ন

দুর্যোগের মাত্রা বেড়েই চলেছে।আবার নদ-নদীতে পলি জমার কারণে উচ্চতা বৃদ্ধি পেয়ে নদী উপচে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হচ্ছে। ফলে মানুষ সহায়-সম্বলহীন হয়ে অভ্যন্তরীণ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার । গোলটেবিল বৈঠক অনুষ্ঠানে এছাড়া এ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা,শিক্ষাবিদ,সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা অভ্যন্তরীণ অভিবাসন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার হ্রাস, জৈব সার ব্যবহারে ওপর গুরুত্বারোপ করেন।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলার চেতনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park